এই সেপ্টেম্বরেই আর্জেন্টিনার হয়ে বাছাই পর্বের ম্যাচ খেলবেন লিওনেল মেসি। যে কারণে ইন্টার মায়ামির হয়ে বেশ কয়েকটা ম্যাচ খেলতে পারবেন না। বাছাই পর্বের খেলা আছে অক্টোবর ও নভেম্বরেও। মেসির ওপর অধিক মাত্রায় নির্ভরশীল ইন্টার মায়ামি তাই ভালোই বিপদে পড়ছে। শুধু মেসিই নয়, এ সময় জাতীয় দলের হয়ে খেলতে ক্লাব ছাড়বেন আরও বেশ কয়েকজন। এমন বাস্তবতা সামনে রেখে নতুন নিয়মের কথা ভাবছে মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ।